বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

চিকিৎসক নেই, মতলব উত্তরে আড়াই বছর ধরে বন্ধ প্রসূতিদের অস্ত্রোপচার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলসংকটে প্রায় আড়াই বছর ধরে প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ, বন্ধ সব ধরনের বড় অস্ত্রোপচারও। প্রায় এক বছর আট মাস ধরে এক্স-রে সেবা বন্ধ, আলট্রাসনোগ্রাফি হচ্ছে না এক মাস। বাধ্য হয়ে বাড়তি টাকা খরচ করে রোগীদের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে হচ্ছে।

প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ কেন

৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫টি পদের ১৬টিই শূন্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজন কুমার দাস জানান, প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৪০০ থেকে ৫০০ রোগী চিকিৎসা নেন, ভর্তি থাকেন ৩০ থেকে ৩৫ জন।

কর্তৃপক্ষ বলছে, শূন্য পদে নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল সার্জনের কার্যালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু নিয়োগ না হওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না।

আরও পড়ুন  এনআইডি সংশোধনের ১ লাখ ১৭ হাজার আবেদন ঝুলে আছে

আরও পড়ুন: হাম-রুবেলা টিকার আওতায় আসছে আরও ৩৫ লাখ শিশু

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Tms masum / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ