বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

হাঙর-সাপ নয়, পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী মশা

আকারে এত ছোট যে এক চিমটিতেই ধরা যায়। অথচ মৃত্যুর হিসাবে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী মশা। হাঙর, কুমির কিংবা সাপের চেয়েও বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী এই পতঙ্গ—তবে সরাসরি কামড়ে নয়, কামড়ের মাধ্যমে ছড়ানো রোগজীবাণুর কারণে।

কেন সবচেয়ে প্রাণঘাতী প্রাণী মশা

একটি হিসাব অনুযায়ী, পৃথিবীতে প্রতিবছর মশাবাহিত রোগে প্রায় সাড়ে সাত লাখ মানুষের মৃত্যু হয়। এর বড় অংশের জন্য দায়ী ম্যালেরিয়া। এ ছাড়া ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, পীতজ্বরের মতো রোগও মশার মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু এখন প্রায় সারা বছরের জনস্বাস্থ্য সমস্যা।

মশার কামড় থেকে বাঁচতে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, মশারি ব্যবহার, ফুলহাতা পোশাক পরা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন  ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী নিয়ে বিপাকে স্বজনেরা

আরও পড়ুন: হাম-রুবেলা টিকার আওতায় আসছে আরও ৩৫ লাখ শিশু

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Original author: US Department of Agriculture; then denoised / উইকিমিডিয়া কমন্স (Public domain) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ