চট্টগ্রামের লোহাগাড়ায় দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীর সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে এ কাণ্ড ঘটান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় দুধ দিয়ে গোসলের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কেন দুধ দিয়ে গোসল
স্থানীয়রা জানান, সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি পদে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা আলাদা প্রার্থীকে সমর্থন দেন। সন্ধ্যায় ফলাফলে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। এতে ক্ষুব্ধ হয়ে ফারুক প্রকাশ্যে দুধ ঢেলে গোসল করেন এবং দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দেন।
আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়ার বাসিন্দা ফারুক নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিত।
আরও পড়ুন: গরম পানিতে বানরের গোসল, ভিডিও ভাইরাল
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Gottlob Moré / উইকিমিডিয়া কমন্স (Public domain) — মূল ছবি


