বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর মানে কী

ডিকশনারি ডটকম ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে বেছে নিয়েছে ‘ম্যাক্সিং’ (maxxing)। আমেরিকানরা শব্দটি ব্যবহারে রীতিমতো মেতে উঠেছেন, আর সেই ট্রেন্ডই বর্ষসেরা শব্দ ম্যাক্সিং-কে সামনে নিয়ে এসেছে।

বর্ষসেরা শব্দ ম্যাক্সিং-এর অর্থ

ডিকশনারি ডটকম জানায়, ‘ম্যাক্সিমাইজিং’-এর সংক্ষিপ্ত রূপ ম্যাক্সিং। শব্দটি একা ব্যবহার করা যায়, আবার অন্য শব্দের শেষে জুড়ে দিয়ে বোঝানো যায় যে কোনো কিছুকে যথাসম্ভব সেরা বা চূড়ান্ত পর্যায়ে নেওয়া হচ্ছে—যেমন ‘স্লিপম্যাক্সিং’, ‘লুকসম্যাক্সিং’।

প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, ২০২৫ সালের আগস্টের গড়ের তুলনায় ২০২৬ সালের আগস্টে ডিজিটাল মিডিয়ায় শব্দটির ব্যবহার প্রায় ১৯ গুণ বেড়েছে। লেক্সিকোগ্রাফি বিভাগের পরিচালক স্টিভ জনসনের মতে, সবকিছু থেকে সর্বোচ্চটা আদায়ের সংস্কৃতিরই ভাষাগত প্রকাশ এই শব্দ।

আরও পড়ুন: গরম পানিতে বানরের গোসল, ভিডিও ভাইরাল

আরও পড়ুন  আমেরিকার সব শিশুকে স্পেসএক্সের শেয়ার দেবেন ইলন মাস্ক

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Cullen328 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ