ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের দুটি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে। এ জয়ে লা লিগার শিরোপার লড়াই আরও জমে উঠেছে।
এমবাপ্পের দুই রেকর্ড
- জোড়া গোলে রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ১১৬ ম্যাচে ১০০ গোল পূর্ণ করেছেন এমবাপ্পে
- প্রথম সাতটি এল ক্লাসিকোয় ৮ গোল করে লিওনেল মেসির রেকর্ড (৬ গোল) ভেঙেছেন তিনি
এ হারে ঘরের মাঠে বার্সেলোনার টানা ২৩ ম্যাচের অপরাজেয় যাত্রা থেমে গেছে। ম্যাচে চোটের কারণে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া খেলতে পারেননি।
আরও পড়ুন: কাল থেকে মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, উইকেট নিয়ে হাসলেন স্যামি
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার
ছবি: Luis Miguel Bugallo Sánchez (Lmbuga) / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0) — মূল ছবি


