মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সরকারের অনুমোদনেও বৈধ হয় না বিচারবহির্ভূত হত্যা: আইজিপির বক্তব্যের নিন্দা টিআইবির

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করবে পুলিশ’—এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কোনো সরকারি অনুমোদনই বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দিতে পারে না। আইজিপির বক্তব্য সংবিধানে স্বীকৃত জীবন ও স্বাধীনতার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক এবং বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে সরকারের ঘোষিত অবস্থানেরও পরিপন্থী।

টিআইবির দাবি

  • সরকার যেন আইজিপির কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা নেয়
  • আইজিপি যেন বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা চান
  • তাঁর বিরুদ্ধে প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করা হয় এবং ততদিন তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়

সোমবার রাজধানীর চকবাজারে একটি ব্যাংকের অনুষ্ঠানে আইজিপি ওই বক্তব্য দিয়েছিলেন।

আরও পড়ুন: বিমানবন্দরে নিরাপত্তাকর্মীকে মারধরের মামলায় সাবেক এমপি আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

আরও পড়ুন  হোটেল কর্মচারী রিয়াদ হত্যা : ৯ বছর পর ৩ পুলিশের সাক্ষ্য

তথ্যসূত্র: টিআইবি, দ্য ডেইলি স্টার

ছবি: Basir Shikder / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ