রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

বায়ুদূষণে বিশ্বে চতুর্থ ঢাকা, শীর্ষে লাহোর

শীতের শুরুতেই আবারও বাড়তে শুরু করেছে রাজধানীর বায়ুদূষণ। রোববার (৮ নভেম্বর) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ঢাকা।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, সকাল ৮টা ৪৯ মিনিটে ঢাকার বায়ুমান স্কোর ছিল ১৮২, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায় নির্দেশ করে।

তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৯১ বা ‘খুবই অস্বাস্থ্যকর’। দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি (২২২) এবং তৃতীয় অবস্থানে কলকাতা।

আইকিউএয়ারের মানদণ্ডে স্কোর ০-৫০ হলে বায়ু ‘ভালো’, ৫১-১০০ হলে ‘মাঝারি’, ১০১-১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, শীত মৌসুমে ধুলা, নির্মাণকাজ ও যানবাহনের ধোঁয়ায় দূষণ বাড়ে। এ সময় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীদের বাইরে বের হলে মাস্ক ব্যবহারসহ বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেন তারা।

আরও পড়ুন  কোন সীমান্ত দিয়ে পালিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, জানে না বিজিবি

তথ্যসূত্র: আইকিউএয়ার, জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ