বাংলাদেশসহ কোনো দেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিশ্চিতে ইরান সরাসরি ভূমিকা রাখতে পারে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি।
বুধবার ঢাকায় ইরান দূতাবাসে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে যেসব হামলা হচ্ছে, তার সঙ্গে ইরানের কোনো সম্পৃক্ততা নেই।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে সমঝোতা মানে আত্মসমর্পণ, যা ইরান মেনে নেবে না। সংঘাতের পরবর্তী ধাপে পারমাণবিক হামলার আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, এমন হামলা হলে ইরান পাল্টা জবাব দেবে।
উল্লেখ্য, উপসাগরীয় সংকটের কারণে জ্বালানি আমদানি ও প্রবাসী আয়—দুই দিক থেকেই চাপে আছে বাংলাদেশ।
তথ্যসূত্র: প্রথম আলো।


