বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

আ.লীগ দেখত জামায়াতের ভূত, বিএনপি দেখছে আ.লীগের ভূত: নাহিদ ইসলাম

সরকার ভুলভাবে সামলানোর কারণেই পোশাকশ্রমিকদের আন্দোলন বর্তমান পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যেকোনো আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখত, এখন বিএনপি দেখছে আওয়ামী লীগের ভূত। এভাবে আন্দোলনের ন্যায্যতা নস্যাতের চেষ্টা চলছে।

নাহিদ বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলন সম্পূর্ণ ন্যায্য ও যৌক্তিক। গাজীপুরে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির গায়েবানা জানাজায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত নেতা-কর্মীদের দেখতে তিনি হাসপাতালে যান।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় একজন গ্রেপ্তার

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ