মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

১৭ বছরে স্থানীয় সরকার বিভাগে ২৭ হাজার ৮৬০ কোটি টাকার অনিয়ম, প্রতিবেদন দুদকে

স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) বিভিন্ন দপ্তরে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি অর্থ ব্যবহারে ‘গুরুতর অনিয়মের’ প্রমাণ পেয়েছে একটি তদন্ত কমিটি। প্রাথমিক পর্যালোচনাতেই অনিয়মের সঙ্গে জড়িত অর্থের পরিমাণ ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকা।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ফজলে হুদার লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান এ তথ্য জানান।

কীভাবে তদন্ত হলো

  • চলতি বছরের ১২ মে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
  • দৈবচয়নের ভিত্তিতে বাছাই করা ৬৬টি কার্যক্রম প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়।
  • বিভিন্ন অভিযোগপত্র, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকল্প প্রতিবেদন এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) নিরীক্ষা প্রতিবেদন বিশ্লেষণ করা হয়।
  • ৭ অক্টোবর কমিটি প্রতিবেদন জমা দেয়; ১৯ অক্টোবর তা অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়।
আরও পড়ুন  শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল হবে: সংসদে প্রধানমন্ত্রী

তবে কোন ধরনের অনিয়ম বা কোন প্রকল্পে কত টাকার অনিয়ম হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংসদে দেওয়া হয়নি। মাত্র ৬৬টি কার্যক্রম পর্যালোচনাতেই এত বড় অঙ্ক উঠে আসায় পূর্ণাঙ্গ তদন্তে অনিয়মের পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংসদে আরও যা জানালেন মন্ত্রী

একই দিনে মন্ত্রী জানান, সব উপজেলায় আর্সেনিকমুক্ত পানি সরবরাহে ৩ হাজার ৫৪৪ কোটি ৭২ লাখ টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া সেপটিক ট্যাংক ও ড্রেনেজ ব্যবস্থা নিয়ে বনানী, গুলশান ও বারিধারায় ৪ হাজার ৪০৯টি ভবন পরিদর্শন করা হয়েছে। মালিকদের সতর্ক করা হয়েছে, নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ