সোমবার, নভেম্বর ৯, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কমিশন দিচ্ছে বেশির ভাগ সাধারণ বিমা কোম্পানি

সাধারণ বা নন-লাইফ বিমা খাতে এজেন্ট কমিশন নিষিদ্ধ হওয়ার ১০ মাস পরও অধিকাংশ কোম্পানি নানা কৌশলে কমিশন ও আর্থিক প্রণোদনা দিয়ে অন্য কোম্পানির গ্রাহক ভাগিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে নিয়ম মেনে চলা প্রতিষ্ঠানগুলো ব্যবসা হারাচ্ছে।

কী আছে নিয়মে

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ২০২৫ সালের ২৩ ডিসেম্বর এক সার্কুলারে নন-লাইফ বিমায় ব্যক্তি এজেন্টের লাইসেন্স স্থগিত করে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কোম্পানিগুলোর জন্য এজেন্ট কমিশন কিংবা কমিশনের ছদ্মবেশে অন্য কোনো আর্থিক সুবিধা দেওয়াও নিষিদ্ধ। নিয়ম ভাঙলে বিমা আইন ২০১০-এর ৫৮(১) ধারায় শাস্তির বিধান রয়েছে।

কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে

খাতসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দেশের ৪৬টি সাধারণ বিমা কোম্পানির বেশির ভাগই এখনো এ ধরনের প্রণোদনা দিচ্ছে। বিশেষ করে মেরিন বিমায় পোশাক, বস্ত্র ও ট্রেডিং প্রতিষ্ঠানগুলো কমিশন দেওয়া কোম্পানির দিকে ঝুঁকছে। রিলায়েন্স ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খালেদ মামুন জানান, কমিশননির্ভর ব্যবসা বন্ধ করার পর তাঁদের ব্যবসা প্রায় ১০ শতাংশ কমেছে, অন্তত ১৩ কোটি টাকার ব্যবসা হাতছাড়া হয়েছে। তাঁর মতে, অন্যরা কমিশন দিতে থাকলে নিয়ম মানা কোম্পানিগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেই।

আরও পড়ুন  শেখ হাসিনার দোসরদের ব্যাংক লুট নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কোম্পানির শীর্ষ নির্বাহী সতর্ক করেছেন, কমিশনের প্রতিযোগিতায় দুর্বল কোম্পানিগুলো জাহাজডুবি বা পণ্যের বড় ক্ষতির মতো বড় দাবি মেটাতে পারবে কি না, সেটি বড় প্রশ্ন। তাই গ্রাহকদের কমিশনের চেয়ে কোম্পানির আর্থিক সক্ষমতা ও দাবি নিষ্পত্তির রেকর্ড দেখে বিমা কেনার পরামর্শ দিয়েছেন তিনি।

আইডিআরএ যা বলছে

আইডিআরএর জনসংযোগ কর্মকর্তা সাদিক আরমান স্বীকার করেছেন, কিছু কোম্পানি নিষেধাজ্ঞা মানছে না। পরিদর্শন দল কোম্পানিগুলোতে যাচ্ছে এবং কয়েকটিকে জরিমানাও করা হয়েছে। নজরদারি জোরদারে সব কোম্পানিকে একটি সমন্বিত আইটি প্ল্যাটফর্মে আনা হচ্ছে, যেখানে প্রতিটি পলিসির আলাদা ইউনিক আইডি থাকবে এবং এর বাইরে পলিসি ইস্যু করা যাবে না। ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় হবে এবং পরে এটিকে এলসি কার্যক্রম, ব্যাংক ও অন্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন  জমি-শেয়ার প্রতারণা: আদালতে ৯ হাজারের বেশি মামলা, জড়িত ১২ হাজার কোটি টাকা

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ