সোমবার, নভেম্বর ৯, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

প্রথম প্রান্তিকে পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে পৌনে ৮ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণন কোম্পানি পদ্মা অয়েল ১৬৯ কোটি টাকা মুনাফা করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ৭ দশমিক ৭৫ শতাংশ।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ১৬ টাকা ৪ পয়সা। মূলত ব্যাংকে রাখা স্থায়ী আমানত (এফডিআর) ও এসএনডি হিসাব থেকে সুদ আয় বাড়ায় পরিচালনবহির্ভূত আয় বেড়েছে, যার প্রভাব পড়েছে মুনাফায়।

নগদ প্রবাহ ঋণাত্মক

তবে প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৪৬ টাকা ২৮ পয়সায় দাঁড়িয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৯১ টাকা ৪৯ পয়সা। কোম্পানি জানিয়েছে, পরিশোধযোগ্য হিসাব বাড়ার প্রভাবে পরিচালন নগদ প্রবাহে এ পরিবর্তন এসেছে।

আরও পড়ুন  দেশের প্রথম ১,০০০ কোটি টাকার গ্রিন বন্ড ছাড়বে ব্র্যাক ব্যাংক

শেয়ারদর ও লভ্যাংশ

আয়ের তথ্য প্রকাশের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুপুর পৌনে ২টার দিকে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১৯৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হচ্ছিল। এর আগে ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরে পদ্মা অয়েলের ইপিএস ২১ শতাংশ বেড়ে ৬৯ টাকা ৪৭ পয়সা হয়েছিল। ওই বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ, অর্থাৎ প্রতি শেয়ারে ১৭ টাকা দেওয়ার সুপারিশ করেছে পর্ষদ।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ