বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকায় উন্নীত করতে চায় ইসলামী ব্যাংক

শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক বাংলাদেশ তাদের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক ঘোষণায় ব্যাংকটি জানায়, এ জন্য সংঘস্মারক ও সংঘবিধি সংশোধন করতে হবে। পরিকল্পনাটি বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রক সংস্থা এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইসলামী ব্যাংক ১ হাজার ৯৭০ কোটি টাকা লোকসান করেছে। মূলধন ভিত্তি শক্তিশালী করতেই এ উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  রাজধানীতে মেডিটেরানিয়ান রেস্তোরাঁ ‘দ্য ইলিশ’ এর যাত্রা শুরু

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ