ফ্লাইটের সময়ানুবর্তিতা ও যাত্রীসেবার মান বাড়াতে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম আধুনিকায়নে প্রায় ২ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এরই মধ্যে ১ কোটি ২০ লাখ ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। বর্তমানে তাদের প্রায় ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট রয়েছে, আগামী তিন-চার মাসে আরও ১৪৬টি যুক্ত হবে।
নতুন যন্ত্রপাতির মধ্যে থাকবে উড়োজাহাজ পুশব্যাক ট্রাক্টর, ব্যাগেজ বেল্ট লোডার, যাত্রী ওঠানামার সিঁড়ি, গ্রাউন্ড পাওয়ার ইউনিট ও ক্যাটারিং ট্রাক। বহর ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের সঙ্গে তাল মেলাতেই এ বিনিয়োগ।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।


