প্রবাসী বাংলাদেশিদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) হিসাব চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এর মাধ্যমে প্রবাসীরা বিদেশে উপার্জিত অর্থ দেশে সঞ্চয়, ব্যবস্থাপনা ও বিনিয়োগ করতে পারবেন।
২৯ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আহসান জামান চৌধুরী হিসাবটির উদ্বোধন করেন।
সঞ্চয়ী, চলতি ও এফডিআর—এই তিন ধরনে হিসাবটি খোলা যাবে, কোনো প্রাথমিক জমা ছাড়াই ডিজিটালি। ব্যাংক জানিয়েছে, মূল অর্থ ও অর্জিত সুদ বা মুনাফা দুটিই অবাধে বিদেশে ফেরত নেওয়া যাবে।
তথ্যসূত্র: ট্রাস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি, দ্য ডেইলি স্টার।


