মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

বিওয়াইডি গাড়ি কিনতে ঋণ সুবিধা দিতে দেশে বিওয়াইডির অনুমোদিত পরিবেশক সিজি রানার বিডি লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

ঢাকায় এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উ আহমেদ এবং সিজি রানার বিডির ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, গাড়ির দামের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ৪ লাখ থেকে ৮০ লাখ টাকা ঋণ মিলবে। পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ছয় বছর। প্রয়োজনীয় কাগজপত্র জমার তিন কর্মদিবসের মধ্যে ঋণ প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছে ব্যাংক।

তথ্যসূত্র: মিডল্যান্ড ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি, দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে পাইপ রপ্তানি শুরু আরএফএলের

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ