Wednesday, September 16, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ভারতের মধ্যপ্রদেশে সেতু থেকে বাস পড়ে নিহত ২২, আহত ২৫ (ভিডিও)

অনলাইন ডেস্ক

ভারতের মধ্যপ্রদেশে সেতু থেকে বাস পড়ে গিয়ে অনন্ত ২২ জন নিহত হয়েছে। এছাড়াও ২০-২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ওই প্রদেশের খারগোনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। ইন্দোরে যাওয়ার পথে দাসাঙ্গা গ্রামের একটি সেতু থেকে পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় জরুরি পরিষেবা উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি, ‘গুরুতরভাবে’ আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার খরচও বহন করবে মুখ্যমন্ত্রী চৌহানের সরকার।

আরও পড়ুন  গাজা খালি করার প্রস্তাবের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি আরব পররাষ্ট্রমন্ত্রীদের

-খবর এনডিটিভি

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ