শনিবার, জুন ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ষোল বছর পর অর্জুন রামপাল বললেন, শাহরুখের চরিত্রটি বিরক্তিকর ছিল

বিনোদন ডেস্ক

ফারাহ খান পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ওম শান্তি ওম’। ২০০৭ সালের ৯ নভেম্বর মুক্তি পায় এটি। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন শাহরুখ। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে দীপিকা পাড়ুকোনের। খলনায়কের চরিত্রে অভিনয় করেন অর্জুন রামপাল।

‘ওম শান্তি ওম’ মুক্তির ষোল বছর পর শাহরুখ খানের চরিত্রকে ‘বিরক্তিকর’ বলে মন্তব্য করেছেন অর্জুন রামপাল। কয়েক দিন আগে ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অর্জুন রামপাল।

‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখের চরিত্রের সঙ্গে স্বজনপোষণের সম্পর্ক রয়েছে কিনা? এমন এক প্রশ্নের জবাবে অর্জুন রামপাল বলেন, ‘যখন সে (শাহরুখ খানের চরিত্র) দ্বিতীয়বার ওম কাপুর হয়ে জন্ম নেয়, এই চরিত্রটি বিরক্তিকর ছিল।’

আরও পড়ুন  ফ্ল্যাট থেকে জনপ্রিয় পরিচালকের মরদেহ উদ্ধার

অর্জুন রামপালের এ মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি চর্চায় পরিণত হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি শাহরুখ খান।

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ