মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

শেয়ারবাজারে মিশ্র প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন

অর্থনৈতিক ডেস্ক

বৃহস্পতিবার (১১ মে) সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১১ মে) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৭২ ও ২১৯৫ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৫২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৬২টির এবং অপরির্বতিত রয়েছে ১২৫টি কোম্পানির শেয়ার।

আরও পড়ুন  মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইন্ট্রাকো, পেপার প্রোসেসিং, ইস্টার্ন হাউজিং, এপেক্স ফুডস, সিভিও পেট্রোকেমিক্যাল, ফারইস্ট নিটিং, অরিয়ন ইনফিউশন, তমিজউদ্দিন টেক্সটাইল, এপেক্স ফুট ও অগ্নি সিস্টেম।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫০৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

আরও পড়ুন  এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে তিন কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ১৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানি শেয়ারের দর।

এম.নাসির/১১

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ