Sunday, September 13, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মেয়র প্রার্থী জাহাঙ্গীরের মনোয়নপত্র বৈধ বলার সুযোগ নেই : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেয়ার দিন ঋণখেলাপি ছিলেন। তাই স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী তার মনোয়নপত্র বৈধ বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

জাহাঙ্গীর আলমের রিট খারিজের লিখিত আদেশে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দিয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) ৫ পৃষ্ঠার লিখিত আদেশ প্রকাশ করা হয়েছে। তাতে এই পর্যবেক্ষণ উঠে আসে।

আদেশে বলা হয়েছে, গত ২৭ এপ্রিল মনোয়নপত্র জমা দেয়ার দিন সিআইবি রিপোর্টে জাহাঙ্গীর আলমের নাম ছিল। গত ২ মে তিনি সিআইবি রিপোর্টের ওপর স্থগিতাদেশ নিয়েছেন। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯ (২) ধারা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার দিন প্রার্থী কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত কোনো ঋণ বা কিস্তি পরিশোধে ব্যর্থ হন তাহলে ঋণগ্রহীতা ছাড়াও বন্ধকদাতা বা জামিনদার ঋণ খেলাপি বলে গণ্য হবেন।

আরও পড়ুন  কখন মুক্তি পাচ্ছেন বাবর?

গত ৮ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট।

এম.নাসির/১১

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ