মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ব্যবসায়ীদের বাধার মুখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক

কাঁচামালের আড়ৎ ঝুঁকিপূর্ণ হওয়ায় মার্কেটটি বন্ধ করতে এসে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অভিযান পরিচালনাকারী দল।

বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার পর কারওয়ান বাজারের কাঁচামালের আড়তে অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। এসময় ব্যবসায়ীরা অভিযানে বাধা দিয়েছেন বলে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী দলটি মার্কেটে প্রবেশ করলেই ব্যবসায়ীরা বলেন, আমরা চলে যেতে রাজি আছি। কিন্তু আমাদের সময় দিতে হবে। নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করে দিতে হবে। এর আগে আমরা এখানে অভিযান চালাতে দেবো না।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বলেন, মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গত এপ্রিল মাসে নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে মার্কেটটি ছেড়ে দিতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ আমরা অভিযানে এসেছি।

আরও পড়ুন  লেক থেকে ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার

এম.নাসির/১১

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ