মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম

নিজস্ব প্রতিবেদক

মো. দিদারুল আলম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। স্থানীয় সরকার বিভাগের এ যুগ্ম সচিবকে রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. দিদারুল আলমকে তাঁর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।

‘মহামান্য রাষ্ট্রপতি যতদিন এ পদ অংঙ্কৃত করবেন অথবা মো. দিদারুল আলমকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে’— প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা মো. দিদারুল আলম ২০২০ সালের ১ সেপ্টেম্বর উপসচিব পদে পদোন্নতি পান। ২০২২ সালের ৩০ জুন তিনি যুগ্ম সচিব হন। এরপর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হয়। এ বছরের ১৬ ফেব্রুয়ারি তিনি স্থানীয় সরকার বিভাগে বদলি হন।

আরও পড়ুন  এখন বিএনপি-জামায়াত জোট নেই, জনমত দেখে সিদ্ধান্ত হবে : মির্জা ফখরুল

এম.নাসির/১১

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ