শনিবার, জুন ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

বিসিএসে অনুপস্থিত ৭৮ হাজার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

কর্মকমিশন সূত্রে জানা যায়, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৭৮ হাজার ৮০৩ জন চাকরিপ্রার্থী। যা মোট পরীক্ষার্থীর ২২ দশমিক ৭৬ শতাংশ। একইসঙ্গে এ পরীক্ষায় বহিষ্কার হয়েছেন দুইজন প্রার্থী। পরীক্ষার হলে মুঠোফোন নিয়ে আসার কারণে এই দুই প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (২১ মে) সরকারি কর্মকমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস জানান জানান, শর্তেই বলা আছে, পরীক্ষার হলে মোবাইল নিয়ে আসা যাবে না। ওই দুই পরীক্ষার্থী মোবাইল নিয়ে হলে প্রবেশ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।

পিএসসির তথ্য মতে, শুক্রবার (২০ মে) দেশের আটটি বিভাগীয় শহরে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করছিলেন তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে অংশ নিয়েছেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। সে হিসেবে পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৭৭.২৪ শতাংশ। আবেদন করেও পরীক্ষায় না দেওয়ায় তাদের প্রায় সাড়ে ৫ কোটি টাকা গচ্চা গেছে। কারণ আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে নির্দিষ্ট খরচ আগেই হয়েছে। সূত্র : রাইজিং বিডি

আরও পড়ুন  হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, আট জনের কারাদণ্ড

এম.নাসির/২০

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ