Tuesday, September 15, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সুনামগঞ্জ সংবাদদাতা

শ্রমিকদের মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ২৯ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। এ সময় সুনামগঞ্জ-সিলেট সড়কে ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

রোববার (২১ মে) দুপুরে সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন।

লিখিত বক্তব্যে সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, গত ৩ মে শ্রমিকরা মিলে দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেই। এ সময় পুলিশের অনুরোধে এসএসসি পরীক্ষার্থীর কথা চিন্তা করে আমরা কর্মবিরতি প্রত্যাহার করি। তবে পুলিশ প্রশাসন তাদের কথা রাখেনি। এ কারণে আগামী ২৯ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।

আরও পড়ুন  বৃষ্টি থাকতে পারে ১১ অক্টোবর পর্যন্ত

এ সময় সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সমিতির সভাপতি সুজাউল কবির, সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সহ সভাপতি মো. আনেয়ার হোসেন ও দপ্তর সম্পাদক মো. সুমন মিয়া উপস্থিত ছিলেন।

এম. নাসির/২১

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ