Tuesday, September 15, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

শেষ হয়েছে ৩ দিনের ভ্রমণ ও পর্যটন মেলা’র ১৮তম আসর

মেলা প্রতিবেদক:

বিদেশে পড়ালেখা, চিকিৎসা অথবা ভ্রমণে হোটেল-রিসোর্ট বুকিং এর ক্ষেত্রে ছাড় আর অফার দিয়ে, শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শেষ হয়েছে, ৩ দিনের ভ্রমণ ও পর্যটন মেলা ‘এয়ার এস্ট্রা ঢাকা মার্ট ২০২৩।

ঢাকা ট্রাভেল মার্টের ১৮তম আসর আয়োজন করছে, ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর।

পর্যটন মেলায় হোটেল, ট্যুর অপারেটর এবং এয়ারলাইনসে গ্রাহকদের বিশেষ ছাড় দেয়া হয়েছে। আর বিশেষ এ সুবিধা পেয়ে খুশি দর্শনার্থী ও ভ্রমণকারীরা।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিল জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী ও অন্যান্য পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

অন্য দেশের মধ্যে ছিলো- ভারত, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত।”

আরও পড়ুন  ৬৭৩ কোটি টাকার সার আমদানি করবে সরকার

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ভিজিটরদের জন্য তাদের সেবা ও পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়ের সুবিধা দিয়েছে। দেশী ও বিদেশী গন্তব্যে এয়ার টিকিট, তারকা হোটেলগুলোয় রুম বুকিং, ভ্রমণ প্যাকেজ ইত্যাদি এ মূল্যছাড়ে অন্তর্ভুক্ত।

১৮মে থেকে ২০মে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। প্রবেশ কুপনের ওপর র‌্যাফেল ড্রতে বিভিন্ন গন্তব্যের উড়োজাহাজের টিকিট ও হোটেলে থাকা-খাওয়ার সুযোগ ও দেয়া হয়েছে।

মেলায় অংশ নেয়া, দেশীয় এয়ারলাইনস নভো এয়ারের তাসফিয়া মাহমুদ জানান, এবারের মেলায় তাদের বিমান টিকিটে ১৫ শতাংশ ছাড়ের পাশপাশি ছিল বিভিন্ন গন্তব্যের প্যাকেজ। ঢাকা থেকে কলকাতা বা কক্সবাজারে নভো এয়ারের হলিডে প্যাকেজগেুলো ৬ মাসের কিস্তিতেও নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

আরও পড়ুন  শতভাগ ছাড়ে পণ্য! মার্সেলে’র ডিজিটাল ক্যাম্পেইন

বেসরকারি আরেকটি এয়ারলাইনস ইউএস বাংলাও দিয়েছে ফ্লাইট টিকিটে ছাড়। পাশপাশি বিভিন্ন গন্তব্যে প্যাকেজ অফার। কক্সবাজার থেকে মালদ্বীপ ইউএস বাংলার আয়োজনে বেশ কয়েকটি প্যাকেজ অফার ঘোষণা করেছে কোম্পানিটি।

ভ্রমণে টাকা যোগাতে স্টল নিয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। তাদের কাছে ছিল ভ্রমণে সহায়ক বিভিন্ন ধরণের কার্ড ও ঋণের অফার।

“এবারের মেলায় দেশি-বিদেশি ৫০টির বেশি সংস্থা ও প্রতিষ্ঠান, ৬৫টি স্টল ও ৭টি প্যাভিলিয়ন তাদের পণ্য ও সেবা প্রদর্শন করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আনুষ্ঠানিকভাবে তিন দিনের এই মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহির মোহাম্মদ জাবেদ প্রমুখ।

আরও পড়ুন  লংকাবাংলা সিকিউরিটিজের গাজীপুর ডিজিটাল বুথ উদ্বোধন

/আবদুর রহমান খান/

 

 

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ