Thursday, July 30, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আজ মঙ্গলবার (২৩মে) দুপুরে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, সাক্ষাতকালে শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপসহ বাহিনীর সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন । বিমান বাহিনীকে আরো এগিয়ে নিতে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর উপর জোর দেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসসি

আরও পড়ুন  জাতীয় দলে ফের অনিশ্চিত হামজা

এম.নাসির/২৩

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ