Monday, September 14, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ব্যাংকের খেলাপি ঋণ বর্তমান অর্থনীতির বড় মাথাব্যথার কারণ : গভর্নর

ডেস্ক প্রতিবেদন

খেলাপি ঋণ বর্তমান অর্থনীতির সবচেয়ে বড় মাথাব্যথার কারণ বলে মন্তব্য কর‌ছেন বাংলাদেশ ব্যাং‌কের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বুধবার (২৪ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) আয়োজিত ডিজিটাল ট্রান্সফরমেশন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন গভর্নর।

তি‌নি ব‌লেন, স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তার মধ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং বাংলা কিউ আর অন্যতম। এর সঙ্গে এবিবির উদ্যোগে নতুন করে যুক্ত হলো ডিজিটাল ট্রান্সফরমেশন। আমরা আশা করি ২০২৭ সালের মধ্যে মোট লেনদেনের ৭৫ শতাংশ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে।

তবে ব্যাংকের খেলাপি ঋণকে বর্তমান অর্থনীতির সবচেয়ে বড় মাথাব্যথার কারণ বলে মনে করেন গভর্নর। পাশাপাশি কর্পোরেট সুশাসন বাড়ানোর বিকল্প নেই ব‌লেও জানান তিনি।

আরও পড়ুন  মোখার আঘাতে উপকূল রক্ষা পেলেও, ধাক্কা লেগেছে অর্থনীতিতে

গভর্নর বলেন, শিগগিরই আমরা দেশে ডিজিটাল ব্যাংক চালু করব। আমরা শিগগিরই একটি অনলাইন রিয়েল-টাইম ক্রেডিট রেটিং সিস্টেম চালু করার পরিকল্পনা করছি। আমরা জাতীয় ঋণ কার্ড ইস্যু করার খুব কাছাকাছি।

আব্দুর রউফ তালুকদার বলেন, ব্যাংকিং সেক্টরে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো সুশাসন এবং খেলাপি ঋণ। এই সমস্যা সমাধানে আমাদের সাংস্কৃতিক পরিবর্তন আনতে হবে। পাশাপাশি শিক্ষার মাধ্যমে ব্যাংক ব্যবস্থায় নৈতিকতা ও প্রশিক্ষণের প্রয়োজন। যাতে ব্যাংক খাতের যেকোনো ধরনের সমস্যার সমাধান করা যায়।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আমরা সফলভাবে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করেছি। এখন আমরা স্মার্ট বাংলাদেশ রূপকল্প অর্জনের জন্য পদক্ষেপ নিচ্ছি। আমাদের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে ৭৫ শতাংশ ক্যাশলেস লেনদেন সম্পন্ন করা।

আরও পড়ুন  আওয়ামী লীগের ১৫ বছর ৩২ শতাংশ বিদেশি ঋণই নেওয়া হয় চীন ভারত রাশিয়া থেকে

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ