Sunday, September 13, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সাতক্ষীরা সংবাদদাতা

দশম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে সাতক্ষীরার পুলিশ। মঙ্গলবার রাতে সদরের পৌর এলাকা থেকে আটকের পর বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ওই শিক্ষকের নাম এস এম মোর্তজা আলম লিটন। তিনি সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এবং সদরের মাগুরা কর্মকার পাড়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, সোমবার বিকেলে ওই শিক্ষকের বাসায় ১২-১৩ জন সহপাঠী প্রাইভেট পড়তে যাই। পড়া শেষে সবাই চলে গেলে বিভিন্ন অজুহাতে তিনি এক ঘণ্টার মতো আমাকে রেখে দেন। এক পর্যায়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন বাধা দিয়ে চিৎকার করার চেষ্টা করলে আমার মুখ চেপে ভয় দেখান। পরে তাকে ধাক্কা দিয়ে বাড়িতে চলে আসি এবং বিষয়টি বাড়িতে জানাই। এরপর লিখিতভাবে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দেই।

আরও পড়ুন  মাইন বিস্ফোরণে বান্দরবানে এক শ্রমিক নিহত

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে শিক্ষককে বাড়ি থেকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

এম.নাসির/২৪

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ