Saturday, September 12, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ত্বকী হত্যা মামলার অন্যতম আসামি ‘জামাই মামুন’ সাত দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অন্যতম আসামি আবদুল্লাহ্ আল মামুন ওরফে জামাই মামুনের (৪০) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত সাহারার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ত্বকী হত্যা মামলার অন্য আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে আর কে কে জড়িত আছেন, অস্ত্র উদ্ধারসহ অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আবদুল্লাহ্ আল মামুনের ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবদুল্লাহ্ আল মামুন বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার আবদুল রহিমের ছেলে। তিনি আজমেরী ওসমানের আত্মীয়। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুন  পাওনা টাকার বিরোধে হত্যা, পুঁতে রাখা মরদেহ উদ্ধার

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ