Saturday, September 12, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

১৫২৪ দিন পর সেঞ্চুরি মাসুদের

অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সেঞ্চুরি করেছেন শান মাসুদ। কিন্তু বিশেষ এই সেঞ্চুরিতে তেমন কোনো উদযাপনই করলেন না পাকিস্তানের অধিনায়ক। ক্রিস ওকসের বল স্কয়ার লেগে ঠেলে দিয়ে ব্যাট উঁচিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন তিনি।

সৃষ্টিকর্তাকে যেন বললেন ধন্যবাদ; দীর্ঘদিনের সেঞ্চুরি খরা কাটানোর সুযোগ দেওয়ার জন্য।

যেনতেন এক খরা নয়, দীর্ঘ সময় পর সেঞ্চুরির দেখা পেয়েছেন মাসুদ। ৪ বছরের বেশি সময় পর ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক। দিনের হিসাবে ১৫২৪। মুলতান টেস্টে যাদের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন মাসুদ, সেই ইংল্যান্ডের বিপক্ষেই সর্বশেষ সেঞ্চুরি করেছেন তিনি।
 
২০২০ সালে ম্যানচেস্টার টেস্টের ১৫৬ রানের ইনিংসটি আবার তার ক্যারিয়ারসেরাও।
দুজনের সেঞ্চুরিতে প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ এখন ১ উইকেটে ২৫৬ রান। দ্বিতীয় উইকেটে ২৪৮ রানের জুটি গড়েছেন মাসুদ-শফিক। ১৪৭ রান করা মাসুদের বিপরীতে ১০০ রানে অপরাজিত আছেন শফিক।
আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে প্রাণ গেল চালকের

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ