বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

হাইকোর্টে বকশিশ বা টিপস নেওয়ার ওপর নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্টের বেঞ্চ অফিসার, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, গাড়ির চালক ও গানম্যানদের বকশিশ বা টিপস নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কোনো প্রকার বকশিশ বা টিপস নিলে দুর্নীতির অভিযোগে বিধি অনুসারে ব্যবস্থা নিতে বলেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

এ বিষয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বেঞ্চ অফিসার মো. সেফাত উল্লাহ একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। ৭ মে দেয়া বিজ্ঞপ্তিটি এজলাস কক্ষের বাইরে টানিয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যতালিকায় মামলা ওঠার আগে বা পরে, মামলার রায়, জামিন আদেশ বা অন্য যেকোনো আদেশ হওয়ার আগে বা পরে বা অন্য যেকোনো সময় এই কোর্টের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা, কোর্টের জমাদার, কোর্ট বা চেম্বারের এমএলএসএস, বিচারপতির ড্রাইভার এবং গানম্যানসহ অত্র কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো কর্মকর্তা-কর্মচারী বকশিশ বা টিপ্স নেওয়ার নামে কোনো প্রকার অর্থ, উপহারসামগ্রী, গাড়ি সেবা বা অন্য কোনো নামে কোনো ধরনের সুবিধা গ্রহণ বা নেওয়া দুর্নীতি বলে গণ্য হবে।

আরও পড়ুন  মেয়র প্রার্থী জাহাঙ্গীরের মনোয়নপত্র বৈধ বলার সুযোগ নেই : হাইকোর্ট

কোনো কর্মকর্তা-কর্মচারীকে এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনজীবী, আইনজীবী সহকারী এবং এই কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হলো।

এম.নাসির/১০

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ