Tuesday, September 15, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

হোয়াটসঅ্যাপে এডিট বাটন

তথ্য প্রযুক্তি ডেস্ক

হোয়াটসঅ্যাপে বেটা আকারে যুক্ত হলো এডিট বাটন। বেটা ব্যবহারকারীরা এখন নতুন এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

নতুন এই ফিচারের মাধ্যমে সেন্ট করা মেসেজও এখন এডিট করা যাবে। অর্থাৎ আপনি কাউকে কোনো মেসেজ পাঠিয়ে যদি ভেতরে কোনো বদল আনতে চান তাহলে পারবেন এই এডিট বাটনের মাধ্যমে।

চলতি বছরের শুরুতে তারা পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করেছিল। মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে মেসেজ। ওয়েবেটাইনফোর একটি স্ক্রিনশটে বেটা ভার্সনের তথ্যটি পাওয়া গেছে। তিন ডটের মেনুতে এই ফিচারটি হিডেন অবস্থায় থাকবে। আইমেসেজের মতো নতুন ফিচারটি ১৫ মিনিটই কেন নির্ধারণ করলো?

হোয়াটসঅ্যাপ মূলত বানান ভুল এবং অসঙ্গতি ঠিক করার সময় দিতেই ফিচার চালু করেছে। আপাতত এটি বেটা অপশনে আছে। তবে সামনে পরিবর্তন আসবে। সবাই ব্যবহার করতে পারবে নতুন ফিচারটি।

আরও পড়ুন  বৃষ্টিতে স্মার্টফোনের সুরক্ষায় যা করবেন

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ