শনিবার, জুন ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

মাইন বিস্ফোরণে বান্দরবানে এক শ্রমিক নিহত

বান্দরবান সংবাদদাতা

বান্দরবানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএ’র পুতে রাখা মাইন বিস্ফোরণে রাশেদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

মঙ্গলবার (২৩ মে) থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী বঙ্কু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ ও আহত দুলাল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নব নির্মিত সীমান্ত সড়কের পাশে জঙ্গল কাটার কাজ করছিল রাশেদ ও দুলাল। এ সময় হঠাৎ মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই রাশেদ নিহত ও দুলাল আহত হন। পরে তাদের উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে আসা হয়। আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  স্ত্রীকে হত্যার পর ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ

ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক বলেন, মাইন বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। ঘটনাটি থানচি সীমানায় ঘটলেও এটি রুমা থানার অন্তর্গত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেএনএ’র পুতে রাখা মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এম.নাসির/২৩

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ