লুনি টুনসের জনপ্রিয় কার্টুন চরিত্র বাগস বানি ও ড্যাফি ডাকের কণ্ঠশিল্পী এরিক বাউজা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। রোববার এক ইনস্টাগ্রাম বিবৃতিতে তাঁর পরিবার জানায়, তিনি ‘আকস্মিকভাবে’ মারা গেছেন। মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি।
এমি পুরস্কারজয়ী এই কণ্ঠশিল্পীর জন্ম ১৯৭৯ সালের ৭ ডিসেম্বর কানাডার টরন্টোতে। পরে তিনি লস অ্যাঞ্জেলেসে কাজ করতেন। প্রায় ১৫ বছর ধরে ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
‘লুনি টুনস কার্টুনস’, ‘স্পেস জ্যাম: আ নিউ লিগ্যাসি’ ও ‘কায়োটি ভার্সেস অ্যাকমি’সহ বিভিন্ন প্রকল্পে বাগস বানি ও ড্যাফি ডাকের কণ্ঠ দিয়েছেন বাউজা। ‘উডি উডপেকার’-এর নামভূমিকাতেও কণ্ঠ দেন তিনি।
আরও পড়ুন: ২০৬০ সালের মধ্যে বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ তিন গুণ হতে পারে: আইএইএ
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার
ছবি: Gage Skidmore from Peoria, AZ, United States of America / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0) — মূল ছবি


