মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ক্লিফ বুথ ফিরছেন: প্রথম ঝলক দেখালেন তারান্তিনো

২০১৯ সালের আলোচিত ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর ধারাবাহিক ‘দ্য ফারদার মিস-অ্যাডভেঞ্চারস অব ক্লিফ বুথ’-এর প্রথম ঝলক দেখালেন চিত্রনাট্যকার কোয়েন্টিন তারান্তিনো। হলিউডের টিসিএল চাইনিজ থিয়েটারে এএফআই ফেস্টের এক অনুষ্ঠানে তিনি ছবিটির প্রথম ১৭ মিনিট প্রদর্শন করেন।

তারান্তিনোর লেখা এই ছবি পরিচালনা করেছেন ডেভিড ফিঞ্চার। স্টান্টম্যান ক্লিফ বুথের চরিত্রে আবারও ফিরছেন ব্র্যাড পিট। আরও অভিনয় করেছেন এলিজাবেথ ডেবিকি, স্কট কান, কার্লা গুজিনো ও ইয়াহিয়া আবদুল-মাতিন দ্বিতীয়।

এবারের গল্প ১৯৬৯ সাল থেকে এগিয়ে গেছে ১৯৭৭ সালে, যেখানে ক্লিফ বুথকে দেখা যাবে বারটেন্ডার ও সিনেমা হলের প্রজেকশনিস্ট হিসেবে।

নেটফ্লিক্স প্রযোজিত ছবিটি আগামী ২৫ নভেম্বর আইম্যাক্স প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আর ২৩ ডিসেম্বর থেকে এটি নেটফ্লিক্সে দেখা যাবে।

আরও পড়ুন  সুনিধি চৌহান কসমোপলিটন ইন্ডিয়ার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচ্ছদকন্যা

তথ্যসূত্র: এএফআই ফেস্ট, নেটফ্লিক্স

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ