বলিউডের জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে আশার কথা শোনালেন অভিনেতা আমির খান। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি জানান, পরিচালক রাজকুমার হিরানি সিক্যুয়েলের চিত্রনাট্য তৈরি করছেন এবং দু-এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত গল্প তাঁকে শোনাতে পারেন।
এর আগে হিরানি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সিক্যুয়েলের গল্প ১৫ থেকে ২০ বছর এগিয়ে যাবে। সেখানে চরিত্রগুলোর বিয়ে, সন্তান লালন-পালন ও মধ্যবয়সের সংকট উঠে আসবে।
অনুষ্ঠানে ‘আন্দাজ আপনা আপনা’ নিয়েও কথা বলেন আমির। তিনি জানান, পরিচালক রাজকুমার সন্তোষী ছবিটির সঙ্গে সম্পর্কিত কিছু একটা নিয়ে কাজ করছেন, তবে সিক্যুয়েলের বিষয়টি নিশ্চিত করেননি। দুটি প্রকল্পের কোনোটিরই মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি।
আরও পড়ুন: জন্মদিনে নতুন ছবি ‘ফারজানা’র ঘোষণা দিলেন পরীমনি
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার
ছবি: Shardul Vaidya / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0) — মূল ছবি


