বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

এক বছরে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ১৮ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা এক বছরের ব্যবধানে ৩১ কোটি টাকা বা প্রায় ১৮ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ২০৭ কোটি টাকা, গত বছরের একই সময়ে যা ছিল ১৭৬ কোটি টাকা। মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।

আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা বাড়ল কীভাবে

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, বিনিয়োগ থেকে আয় উল্লেখযোগ্য হারে বাড়ায় মুনাফাও বেড়েছে। তবে মূল ব্যবসা ঋণের সুদ থেকে আয় ততটা বাড়েনি। ৯ মাসে সুদ বাবদ আয় হয়েছে ১ হাজার ২৬৮ কোটি টাকা, যা আগের বছর ছিল ১ হাজার ২২১ কোটি টাকা—বৃদ্ধি ৪৭ কোটি টাকা। বিপরীতে আমানত ও ধারের সুদ বাবদ খরচ বেড়েছে ৭০ কোটি টাকা। তবু বিনিয়োগ আয়ের জোরে শেষ পর্যন্ত মুনাফায় প্রবৃদ্ধি ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন  ব্যবসা বেড়েছে, তবু লোকসান বাড়ল সিঙ্গার বাংলাদেশের

আরও পড়ুন: দেশের প্রথম ১,০০০ কোটি টাকার গ্রিন বন্ড ছাড়বে ব্র্যাক ব্যাংক

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Ifteebd10 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ