বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

বাজারে আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল, ক্ষুব্ধ গ্রাহকেরা

অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন ডুও বাজারে এসেছে ২৩ অক্টোবর। এরই মধ্যে আইফোন ডুওর পর্দায় ফাটল, ডেড পিক্সেল ও রেখা দেখা দেওয়ার অভিযোগ করেছেন বেশ কয়েকজন গ্রাহক। কেউ কেউ বলছেন, কেনার কয়েক ঘণ্টার মধ্যেই পর্দা ফেটে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সমস্যাটির নাম দিয়েছেন ‘ক্র্যাকগেট’।

আইফোন ডুওর পর্দায় ফাটল কীভাবে

গ্রাহকদের অভিযোগ, ফোনটি ভাঁজ খোলার সময় কবজায় (হিঞ্জ) অস্বাভাবিক শক্তভাব অনুভূত হয়, এরপর একটি শব্দের সঙ্গে সঙ্গে পর্দায় ফাটল দেখা দেয়। প্রকাশিত ছবি ও ভিডিওতে বেশির ভাগ ক্ষেত্রে পর্দার মাঝখানের ভাঁজ বরাবর লম্বা ফাটল দেখা গেছে। কোনো কোনো ফোনে পর্দার একাংশে চিপ উঠে যাওয়া কিংবা ডান পাশজুড়ে উজ্জ্বল রেখা তৈরি হয়েছে।

আরও পড়ুন  কম্পিউটারের বিকিকিনি স্বাভাবিক

ব্যবহারকারীদের দাবি, স্বাভাবিক ব্যবহারেই এমন সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে অ্যাপলের আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষায় আছেন তাঁরা।

আরও পড়ুন: নিরাপত্তা হালনাগাদে বন্ধ সরকারি সেবার পোর্টাল মাইগভ, ভোগান্তি

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Ka Kit Pang / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ