বাংলাদেশসহ ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে রুশ বাহিনীতে নিয়োগ দিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের ইউক্রেনবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। রাশিয়ার যুদ্ধে বাংলাদেশি নাগরিকদের পাঠাতে বিভিন্ন দেশের দালালদের সঙ্গে সমন্বয় করে রুশ কর্তৃপক্ষ মানব পাচার করেছে বলে কমিশন জানিয়েছে।
রাশিয়ার যুদ্ধে বাংলাদেশি নিয়োগের প্রমাণ কী
জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দপ্তরের ওয়েবসাইটে ২৬ অক্টোবর প্রকাশিত খসড়া প্রতিবেদনে বলা হয়, কমিশন নিয়োগপ্রাপ্ত বাংলাদেশিদের ব্যবসায়িক ভিসার অনুলিপি পেয়েছে, যাতে রাশিয়ার একটি বেসামরিক কোম্পানির আমন্ত্রণের উল্লেখ রয়েছে। ৪৮টি দেশের নাগরিকদের নিয়োগসংক্রান্ত তথ্য খতিয়ে দেখে ২৯টির ক্ষেত্রে প্রতারণা বা জবরদস্তির প্রমাণ মিলেছে। তালিকায় ভারত, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ রয়েছে।
প্রতিবেদনটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে উপস্থাপন করা হবে। বিদেশে চাকরির প্রলোভনে দালালের ফাঁদে না পড়তে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: বিশ্লেষণ: সৌদি সংকট দীর্ঘ হলে কতটা ঝুঁকিতে বাংলাদেশ
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: 100 окрема механізована бригада / উইকিমিডিয়া কমন্স (Public domain) — মূল ছবি


