বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে চাকরি, বেতন ৫০ হাজার পর্যন্ত

বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর্মি ওয়ার গেম সেন্টারে চুক্তিভিত্তিক এই পদে চারজন নেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর ২০২৬।

সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদের বিস্তারিত

  • পদসংখ্যা: ৪টি
  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/ইইই/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রি; অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে (ওওপি) দক্ষতা
  • বেতন: ৪০–৫০ হাজার টাকা
  • বয়সসীমা: ৩১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর
  • কর্মস্থল: মোমেনশাহী সেনানিবাস, ময়মনসিংহ
  • মেয়াদ: প্রাথমিকভাবে দুই বছর, কর্মদক্ষতার ভিত্তিতে নবায়নযোগ্য

আগ্রহী প্রার্থীদের যোগ্যতা, প্রোগ্রামিং দক্ষতা ও অভিজ্ঞতা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে দেওয়া ই-মেইল ঠিকানায় সিভি পাঠাতে হবে। সিভিতে সাম্প্রতিক রঙিন ছবি, ফোন নম্বর, ই-মেইল ও ঠিকানা থাকতে হবে।

আরও পড়ুন: পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত

আরও পড়ুন  ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ সিনিয়র অফিসার নিয়োগ, প্রিলিমিনারি ১৩ নভেম্বর

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Jubair1985 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ