বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ সিনিয়র অফিসার নিয়োগ, প্রিলিমিনারি ১৩ নভেম্বর

ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতাধীন ৯টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ সিনিয়র অফিসার (সাধারণ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা হবে ১৩ নভেম্বর ২০২৬, বেলা তিনটা থেকে চারটা। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৯০৩ সিনিয়র অফিসার পদের প্রিলিমিনারির নম্বর বিভাজন

  • ইংরেজি ব্যাকরণ ও ভাষা: ২০
  • বাংলা ব্যাকরণ ও ভাষা: ২০
  • সাধারণ গণিত: ২০
  • বিশ্লেষণী দক্ষতা: ২০
  • আর্থিক ও ব্যাংকিং জ্ঞান: ১০
  • আইসিটির মৌলিক জ্ঞান: ১০

মোট ১০০ নম্বরের প্রিলিমিনারিতে প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর পাওয়া যাবে, প্রতিটি ভুলে কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। প্রিলিমিনারিতে উত্তীর্ণরা ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেবেন। প্রবেশপত্র ডাউনলোডসহ বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন  পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত

আরও পড়ুন: পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Wasiul Bahar / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ