নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা নেই। জুলাই সনদেও একটি সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তাবে ঐকমত্য আছে। তবে প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি বা বাছাইপ্রক্রিয়া কেমন হবে, তা নিয়ে কোনো কোনো জায়গায় রাজনৈতিক মতভিন্নতা রয়ে গেছে।
প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে নতুন ধারণা
এ পরিস্থিতিতে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে অংশীজনদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করছে। ইতিমধ্যে একটি নতুন ধারণাও কমিটির হাতে এসেছে। তবে সেটি কতটা বাস্তবসম্মত, তা নিয়ে প্রশ্ন আছে।
বিশ্লেষকদের মতে, বাছাইপ্রক্রিয়া এমন হওয়া দরকার, যাতে সব পক্ষের আস্থা থাকে এবং ভবিষ্যতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে বিতর্ক না ওঠে।
আরও পড়ুন: কৃষকের প্রণোদনার চেক নিলেন বিএনপির এমপি, প্রশ্ন উঠেছে
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: MD SAIFUL AMIN / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি


