বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

হামে আরও ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২৯৫

দেশে হামে মৃত্যু কমছে না। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩২ জন শনাক্ত হয়েছে এবং পরীক্ষায় ৬৩ জনের হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ২৯৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হামে মৃত্যু ও আক্রান্তের সার্বিক চিত্র

  • ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত উপসর্গসহ শনাক্ত: ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন
  • নিশ্চিত হামের রোগী: ২৩ হাজার ৫৪১ জন
  • উপসর্গ নিয়ে মৃত্যু: ১ হাজার ১৩৫ জন; নিশ্চিত হামে মৃত্যু: ১০৫ জন
  • গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে (৫০৪), এরপর চট্টগ্রাম (২৪৮) ও বরিশাল (১১৬)
আরও পড়ুন  ২০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক-নার্স

শিশুর জ্বর, গায়ে লাল দানা, কাশি বা চোখ লাল হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ এবং নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: হাম-রুবেলা টিকার আওতায় আসছে আরও ৩৫ লাখ শিশু

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: IBRAHOUA / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ