রবিবার, নভেম্বর 1, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

আইফোন ডুওকে নিয়ে স্যামসাংয়ের খোঁচা, ‘ভাঁজ করা আপেল’ বিজ্ঞাপন ভাইরাল

অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন ডুও বাজারে আসার পরপরই প্রতিদ্বন্দ্বী স্যামসাং ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছে। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি সবুজ আপেল কেটে টুকরা করে ভাঁজ করা হচ্ছে—ভাঁজযোগ্য ফোনের বাজারে অ্যাপলের দেরিতে আসাকেই ইঙ্গিত করা হয়েছে। এরপর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর সঙ্গে আইফোন ডুওর তুলনা দেখিয়ে ভিডিওর শেষে বলা হয়, ফোল্ডেবলে স্যামসাং ‘বছরখানেক এগিয়ে’।

আইফোন ডুও বনাম জেড ফোল্ড ৮

স্যামসাংয়ের দাবি অনুযায়ী, গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর ওজন ২০১ গ্রাম, যেখানে আইফোন ডুওর ওজন ২৫৪ গ্রাম। ভাঁজ করা অবস্থায় ফোল্ড ৮-এর পুরুত্ব ৯.৭ মিলিমিটার, আইফোন ডুওর ১১.৩ মিলিমিটার। অর্থাৎ স্যামসাংয়ের ফোনটি ১.৬ মিলিমিটার পাতলা ও ৫৩ গ্রাম হালকা। ২০১৯ সালে প্রথম গ্যালাক্সি ফোল্ড বাজারে এনে এ খাতে দীর্ঘ অভিজ্ঞতার কথাও মনে করিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে টিকটিক নিষিদ্ধ

গত ২৩ অক্টোবর বাজারে আসা আইফোন ডুও শুরুতেই কিছুটা বিতর্কে পড়েছে। ব্যবহারকারীরা সামাজিক মাধ্যমে ভেতরের ভাঁজযোগ্য পর্দায় দাগ ও ফাটলের ভিডিও পোস্ট করছেন, যার বেশির ভাগ সমস্যা মাঝখানের কবজার কাছে। অ্যাপল স্বীকার করেছে, অল্পসংখ্যক ইউনিটে সমস্যা দেখা দিয়েছে; ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা অ্যাপলকেয়ারের মাধ্যমে বদলে নিতে পারবেন।

আইফোন ডুও বাজারে আসার পর ভাঁজযোগ্য ফোনের বাজারে দুই প্রতিষ্ঠানের প্রতিযোগিতা আরও জমে উঠেছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

আরও পড়ুন: বাজারে আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল, ক্ষুব্ধ গ্রাহকেরা

তথ্যসূত্র: প্রথম আলো, গালফ বিজনেস অবলম্বনে

ছবি: Hajoon0102 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ