রবিবার, নভেম্বর 1, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

জেমস ওয়েবের ক্যামেরায় নক্ষত্র তৈরির ‘অশান্ত কড়াই’ এন১৫৯

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে মহাকাশে নতুন নক্ষত্র জন্মের এক বিরল দৃশ্য। ছবিতে দেখা যাচ্ছে এন১৫৯ নামের একটি নীহারিকার ভেতরের অংশ, যেখানে ঘন গ্যাসের মেঘের ভেতর একের পর এক নক্ষত্র তৈরি হচ্ছে। বিজ্ঞানীরা অঞ্চলটিকে তুলনা করছেন এক ‘অশান্ত কড়াই’-এর সঙ্গে।

এন১৫৯ অবস্থিত আমাদের মিল্কিওয়ের উপগ্যালাক্সি লার্জ ম্যাজেলানিক ক্লাউডে (এলএমসি)। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১ লাখ ৬১ হাজার আলোকবর্ষ, আর অঞ্চলটি প্রায় ২৩০ আলোকবর্ষ বিস্তৃত। এটি একটি ‘এইচ টু’ অঞ্চল, অর্থাৎ মূলত আয়নিত হাইড্রোজেন গ্যাসে পূর্ণ।

জেমস ওয়েবের ছবিতে রঙের রহস্য

ছবিতে হালকা কমলা রঙের আলো আসছে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (পিএএইচ) নামের কার্বনভিত্তিক অণু থেকে। কেন্দ্রের গাঢ় লাল সুতার মতো অংশগুলো শীতল আণবিক হাইড্রোজেনে তৈরি। এগুলোই নীহারিকার সবচেয়ে ঘন অংশ, যা সদ্য জন্ম নেওয়া নক্ষত্রগুলোকে তীব্র বিকিরণ ও নাক্ষত্রিক বাতাস থেকে আড়াল করে রাখে।

আরও পড়ুন  নাসডাকে আইপিওর আবেদন করল এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক

ইনফ্রারেড আলোয় দেখতে পারায় জেমস ওয়েব ধুলার আবরণ ভেদ করে নক্ষত্র তৈরির এমন খুঁটিনাটি তুলে আনতে পারে, যা আগের টেলিস্কোপে সম্ভব ছিল না। ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘পাওয়ার স্টার্ট’ অনুমোদন, ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাওয়ার আশা

তথ্যসূত্র: প্রথম আলো, নাসা ও ডেইলি মেইল অবলম্বনে

ছবি: ESA/Webb, NASA & CSA, E. Sabbi, M. Zamani (ESA/Webb) Ack / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ