মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

বিদেশে স্বত্ব বিক্রিতে রেকর্ড শাহরুখের ‘কিং’, দাম ১৭৫ কোটি রুপি

শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমার বিদেশে পরিবেশনার স্বত্ব ১৭৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবর। এটি কোনো ভারতীয় সিনেমার বিদেশি স্বত্বের সর্বোচ্চ দাম।

বিনোদনবিষয়ক সাইট পিংকভিলা প্রথম জানায়, মিনিমাম গ্যারান্টি চুক্তিতে স্বত্বটি কিনেছে ফারস ফিল্মস। পরে টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস ও এনডিটিভিও একই খবর দেয়।

বিশ্লেষকদের হিসাবে, লাভের মুখ দেখতে বিদেশের বক্স অফিসে ছবিটিকে প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি আয় করতে হবে। শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’ বিদেশে প্রায় ৪০০ কোটি রুপি করে আয় করেছিল।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটিতে প্রথমবার বাবার সঙ্গে পর্দায় আসছেন সুহানা খান। আরও আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানী মুখার্জি। ছবিটি মুক্তি পাবে ২৪ ডিসেম্বর।

আরও পড়ুন  ক্লিফ বুথ ফিরছেন: প্রথম ঝলক দেখালেন তারান্তিনো

তথ্যসূত্র: পিংকভিলা, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ