হ্যালোইনের সপ্তাহান্তে মার্কিন বক্স অফিসে শীর্ষে উঠেছে তথ্যচিত্র ‘ইউ ক্যান সি এভরিথিং’। আলোচিত উদ্যোক্তা এলিজাবেথ হোমসকে নিয়ে এ২৪-এর তিন ঘণ্টার এই তথ্যচিত্র মুক্তির তৃতীয় সপ্তাহে আয় করেছে ১ কোটি ১৪ লাখ ডলার।
কাছাকাছি লড়াইয়ে দ্বিতীয় হয়েছে ডিসির ব্যাটম্যান-খলনায়ককে নিয়ে নির্মিত ‘ক্লেফেস’, আয় ১ কোটি ১০ লাখ ডলার। তৃতীয় স্থানে লাইকার স্টপ-মোশন অ্যানিমেশন ‘ওয়াইল্ডউড’।
মাত্র ৭০ লাখ ডলারে নির্মিত তথ্যচিত্রটি এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আয় করেছে ৬ কোটি ৪৭ লাখ ডলার। হ্যালোইন শনিবারে পড়ায় এবারের সপ্তাহান্তে সব মিলিয়ে আয় ছিল মাত্র ছয় কোটি ডলারের মতো, যা বছরের অন্যতম কম।
তথ্যসূত্র: ভ্যারাইটি, ডেডলাইন।


