মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত: স্যাম অল্টম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। আবুধাবিতে আদিপেক ২০২৬-এর উদ্বোধনী আলোচনায় তিনি এ কথা বলেন।

অল্টম্যান বলেন, সমাজের ভবিষ্যৎ কেমন হবে, সেই সিদ্ধান্ত শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এআইয়ের সক্ষমতা যত বাড়বে, নিরাপত্তা ও জবাবদিহির প্রশ্নও তত গুরুত্বপূর্ণ হবে। তিনি স্বীকার করেন, এআইয়ের কারণে কিছু পেশা ঝুঁকিতে পড়লেও নতুন সুযোগও তৈরি হবে।

এদিকে জ্বালানি খাতে এআই ব্যবহারে ওপেনএআই ও আবুধাবিভিত্তিক প্রতিষ্ঠান জি৪২-এর সঙ্গে চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান অ্যাডনক।

তথ্যসূত্র: আজকের পত্রিকা।

আরও পড়ুন  জেমস ওয়েবের ক্যামেরায় নক্ষত্র তৈরির ‘অশান্ত কড়াই’ এন১৫৯

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ