মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

এআই নিয়ে উদ্বেগে এক মাসে শীর্ষ ১০ ধনীর সম্পদ কমল ২৭৩ বিলিয়ন ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে উদ্বেগ ও প্রযুক্তি কোম্পানির শেয়ারের দরপতনে বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে ২৭ হাজার ৩০০ কোটি ডলার কমেছে।

ফোর্বসের ১ নভেম্বরের হিসাবে, শীর্ষ ১০ শতকোটিপতির সম্মিলিত সম্পদ এখন ২ লাখ ৮০ হাজার কোটি ডলার, যা আগের মাসের চেয়ে ৮.৮ শতাংশ কম।

তবে শীর্ষ ধনীর অবস্থান ধরে রেখেছেন ইলন মাস্ক। এক মাসে তাঁর সম্পদ ৬ হাজার ৮০০ কোটি ডলার কমে হয়েছে ৮৬ হাজার ৯০০ কোটি ডলার। স্পেসএক্সের শেয়ারের দাম ১১ শতাংশ কমায় তাঁর সম্পদে বড় প্রভাব পড়েছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদ ৮০০ কোটি ডলার কমে হয়েছে ৩৬ হাজার ১০০ কোটি ডলার।

আরও পড়ুন  ঢাকায় ৫ নভেম্বর বাংলাদেশ এআই বিজনেস সামিট

তথ্যসূত্র: ফোর্বস, প্রথম আলো।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ