বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সৌদি প্রবাসীদের করণীয় ও বর্জনীয় নিয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা

সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের করণীয় ও বর্জনীয় নিয়ে নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ২ নভেম্বর মন্ত্রণালয়ের ফেসবুক পেজে সৌদি প্রবাসীদের জন্য নির্দেশনাটি প্রকাশ করা হয়। দেশটিতে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কাজ করেন।

নির্দেশনায় যাওয়ার আগে ভিসা, নিয়োগকর্তা ও চুক্তি যাচাই করতে এবং ভিজিট ভিসায় কাজের জন্য না যেতে বলা হয়েছে। পাসপোর্ট নিয়োগকর্তা বা অন্য কারও কাছে না রাখা, ইকামা সঙ্গে রাখা এবং আবশের ও কিওয়া প্ল্যাটফর্মে নিয়মিত মেয়াদ ও চুক্তি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

না বুঝে সাদা কাগজে সই না করা, ওটিপি ও পাসওয়ার্ড কাউকে না দেওয়া এবং ব্যাংকিং চ্যানেলে বেতন নেওয়ার কথাও বলা হয়েছে। সমস্যা হলে মকতব আমলের ১৯৯১১ নম্বরে বা দূতাবাসে যোগাযোগ করতে বলেছে মন্ত্রণালয়।

আরও পড়ুন  ১৭ দেশে প্রবাসীদের ৩০ হাজার এনআইডি পাঠাল ইসি

তথ্যসূত্র: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ